শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৪, ২১:২৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ২১:২৪

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের নির্দেশনা দিয়েছে সরকার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীসহ সারা দেশে দিবসটি উদযাপন করা হবে। এর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে দিবস পালনে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ১৪ ডিসেম্বর পালন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভার আয়োজন করতে হবে।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস পালনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করবে। সুবিধাজনক সময়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান (টি-২০) ক্রিকেট টুর্নামেন্ট/নৌকাবাইচ (যেখানে সম্ভব)/ফুটবল/কাবাডি/হাডুডু এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কেন্দ্রীয় কর্মসূচিতে জানানো হয়, জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকায় একত্রিশবার তোপধ্বনি, দেশের সব জেলা-উপজেলায় তোপধ্বনি দিতে হবে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করবেন।    

 

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের