শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, আন্দোলনে তিতুমীর শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩০

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আবারও হল থেকে বেরিয়ে এসেছেন নারী শিক্ষার্থীরা। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেন তিতুমীর কলেজের আন্দোলনরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল হামিদ।

তিনি বলেন, ‘উপদেষ্টার আজকের বক্তব্য সম্পূর্ণ দ্বিচারিতা এবং আগের কথার সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সামনে আরও কঠোর আন্দোলন করা হবে।’

আব্দুল হামিদ আরও বলেন, ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে আমরা সেই অপেক্ষায় বসে ছিলাম। আমাদের ভাইয়েরা মৃত্যু শয্যায় আছে। অনশনগত সবার অবস্থা খারাপ। এমন অবস্থাতেও উপদেষ্টা আমাদের সঙ্গে ঠাট্টা-তামাশা করছে। এর জবাব তাদের দিতে হবে।’

এদিকে হল থেকে বেরিয়ে আসা নাসরিন আক্তার নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষা উপদেষ্টা ৩৫ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করেছেন। এর উপযুক্ত জবাব আমরা দেবো। আমরা এর চেয়ে কঠিন আন্দোলন গড়ে তুলবো। তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না।’
 
এর আগে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘তিতুমীরসহ ৭ কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে। সময় বেঁধে দিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে অযৌক্তিকভাবে একটা বিশ্ববিদ্যালয় করে দেবো, আর সেটার ভার পরবর্তী সরকারকে বহন করতে হবে। এমন সিদ্ধান্ত নিতে পারবো না।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা পঞ্চম দিনের মতো অনশন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এরইমধ্যে রানা আহমেদ নামে অনশনরত এক শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?