‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ কাঠামো প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৫, ০৪:১৬আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৪:১৬

রাজধানীর সরকারি সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন প্রশাসনিক কাঠামোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় কলেজটি শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীর ঐক্যের’ পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে।

সংগঠনটির দফতর সম্পাদক মো. বেল্লাল হোসেনের সই করা বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত নতুন কাঠামো সরাসরি প্রত্যাখ্যান করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় সরকারি তিতুমীর কলেজের চার জন প্রতিনিধি আমন্ত্রণ পান। তবে তাদের মধ্যে তিন জন প্রস্তাবটি অকুণ্ঠচিত্তে প্রত্যাখ্যান করেন। তারা স্পষ্টভাবে জানান, শিক্ষার্থীদের সম্মতি ছাড়া কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হবে না এবং তারা এই সিদ্ধান্তের বৈধতা তারা স্বীকার করেননি।

একই সভায় উপস্থিত থাকা প্রতিনিধি রেজায়ে রাব্বি জায়েদ তীব্র প্রতিবাদ জানিয়ে সভা ত্যাগ করেন এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে অবিচল থাকার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বলেন, এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের ঐতিহ্য, আত্মপরিচয় ও মর্যাদার প্রশ্নে আপসহীন। তারা যে কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের মিডিয়া উইং সদস্য ওয়াহিদ ইসলাম অনিক বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’তে যেতে আগ্রহী নয়। আমরা তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনড় আছি। দাবি না মানলে আবারও কঠোর আন্দোলনে নামবে তিতুমীরের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, রবিবার দুপুরে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম চূড়ান্ত করা হয়। এই সিদ্ধান্ত ইউজিসির সভায় শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে জানানো হয়।

সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?