ঢাকা সিটি কলেজ দুইদিন বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ১৯:০৭আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৯:০৭

আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩-২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

প্রসঙ্গত, দুইদিন ছুটির পর শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে আগামী চারদিন ঢাকা সিটি কলেজ বন্ধ থাকবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ এম মোবারক হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনিবার্য পরিস্থিতির কারণে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এদিকে ঢাকা সিটি কলেজের একটি সূত্র জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীসহ ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে।

কলেজ সংশ্লিষ্টরা জানান, কলেজ কর্তৃপক্ষের নির্লিপ্ততায় এ ধরনের ঘটনা ঘটছে। সামান্য ঘটনায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার জন্য। ছাত্ররা কলেজ থেকে যখন-তখন বেরিয়ে গেলেও কলেজ কর্তৃপক্ষ চুপ থাকেন এবং সংঘর্ষ বাধার উপক্রম হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যরা কলেজে রুম বন্ধ করে বসে থাকেন। ভয়ে কেউ বাইরে বের হন না।

শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের এক ছাত্রকে মারধরের অভিযোগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই কলেজ কর্তৃপক্ষের মধ্যে কোনও রকম যোগাযোগের চেষ্টা না থাকায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত