সব শিক্ষককে সম্মান জানানোর আহ্বান শিক্ষা উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৫, ২১:১৪আপডেট : ১০ মে ২০২৫, ২১:১৪

প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।  

শনিবার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাল্টিপারপাস কনফারেন্স হলে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ এর শুভ উদ্বোধন এবং ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা এ আহ্বান জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা এটা বুলি নয়। শিক্ষকরা শুধু চাকরি করতে আসেন না, শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার দায়িত্ব তারা নিয়েছেন। আমাদের সম্পদের অপ্রতুলতার কারণে শিক্ষকদের প্রাপ্য সম্মান দিতে পারছি না। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে— এই মহান পেশায় যে শিক্ষকরা রয়েছেন, তাদের প্রাপ্য সম্মান দেওয়ার। প্রাইমারি শিক্ষক থেকে শুরু করে বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত আমাদের আচার-আচরণে তাদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত। আজকের প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, আমরা শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখবো।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘গভর্নিং বডি ছাড়া যারা অভিভাবক রয়েছেন, তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর রাখেন— তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমস্যা থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃতি, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে, পড়াশোনার পাশাপাশি  তাদের প্রতিভার বিকাশ ঘটবে। এসব আয়োজনে অভিভাবক ও সমাজের সব স্তরের লোকজনের সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের উচিত এই শিশুদের এমন পরিবেশ সৃষ্টি করে দেওয়া, যাতে তার সুপ্ত প্রতিভাগুলো বিকশ ঘটাতে পারে। শিক্ষা শুধু চাকরি বা ব্যবসা করার জন্য না। শিক্ষা হচ্ছে একজনকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যাতে তার মধ্যে ন্যায়নীতি প্রতিষ্ঠা লাভ করে।’ শিক্ষার্থীদের ওপর থেকে পড়ার চাপ কমিয়ে তাদের নাচ, গান, আবৃতি ও খেলাধুলায় আগ্রহী করে তোলার আহ্বান জানান তিনি ।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, ‘শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা লালনের দায়িত্ব আমাদের নিতে হবে। দুই মন্ত্রণালয়ে আমাদের এমন কিছু কাজ করা প্রয়োজন, যাতে আজকে কোমলমতি শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে যে প্রতিভার স্বাক্ষর রেখে গেলো, তাদের এই প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।’

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে দেশ গড়ার কারিগরদের তৈরি করার প্রতিষ্ঠান। এখানে কোমলমতি শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার ক্ষেত্রে সরকারের সময় কম হলেও আমি দায়িত্বের চাপ অনুভব করছি।’

সি আর আবরার বলেন, ‘ছোটবেলা থেকে বিভিন্ন ধাপগুলো পেরিয়ে শিক্ষার্থীদের টারসিয়ারি ইনস্টিটিউশন পর্যন্ত দেখভালের দায়িত্ব রাষ্ট্র বহন করছে। শিক্ষার্থীদের পরিবারগুলো এ দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের কাছে অর্পণ করেছে।  কিন্তু আমরা জানি, বহুলাংশে সেগুলোর ক্ষেত্রে নানা রকমের ব্যত্যয় রয়েছে। সংশ্লিষ্ট এলাকার সামাজিক অবস্থান  ও রাজনৈতিক প্রেক্ষাপট যদি ভালো কিছু করে ভালো হয়, খারাপ কিছু করলে খারাপ হয়— ভালো কিছু কারার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত সামাজিক ও রাজনৈতিকভাবে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

/এসএসএ/এপিএইচ/
সম্পর্কিত
‘রোবো কার্নিভাল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশে ভূমিকা রাখবে’
‘শিক্ষা ব্যবস্থার রূপান্তরে নিজস্ব পরিচয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই’
বিজ্ঞান গবেষণায় বিনিয়োগ ও দ্রুততর গবেষণা ব্যবস্থাপনা গড়ে তুলতে চান শিক্ষা উপদেষ্টা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী