চার দফা দাবিতে ৩০ সেপ্টেম্বর থেকে অনশনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৫, ১৯:৩০আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৯:৩০

সহকারী শিক্ষকদের ১১তম গেডে বেতন নির্ধারণ এবং সব প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নসহ চার দফা দাবি আদায়ে মহাসমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষাকরা মহাসমাবেশে যোগ দেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক মহাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।

শিক্ষক সমিতির চার দফার সঙ্গে মহাসমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সাবেক জনপ্রশাসন সচিব মো. এহসানুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. ছিদ্দিক উল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামীর শাহবাগ থানা আমির মো. আহসান হাবীব, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাওহীদ হাওলাদারসহ অন্যান্যরা।  

মহাসমাবেশ থেকে সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেম ঘোষণা করেন, আগামী ১৮ সেপ্টেম্বরে মধ্যে চার দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত  লাগাতার অনশন কর্মসূচি চলবে।

শিক্ষক মহাবেশে সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত হন। সমাবেশে জানানো হয়, দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার শিক্ষক উপস্থিত ছিলেন।

শিক্ষকদের চার দফা দাবি হলো, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; ২০২১ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের জিও জারি; চলতি দায়িত্বসহ সিনিয়র সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান এবং ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান