স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ১৮:২৭আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২০:০০

২০২৫ সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সময় সূচি অনুযায়ী এক দিনে দুটি পরীক্ষা হচ্ছে না।

বুধবার (২৩ জুলাই) এ সময়সূচি প্রকাশ করা হয়।  

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, কুমিল্লা বোর্ডের গত ১০ জুলাইয়ের স্থগিত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গত ২২ জুলাইয়ের স্থগিত রাসয়ন দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস দ্বিতীয়পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের অর্থনীতি প্রথমপত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কসপ প্র্যাকটিস প্রথমপত্র স্থগিত পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। 

আর ঢাকা শিক্ষা বোর্ডর গোপালগঞ্জ জেলার গত ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট। এদিন ভূগোল প্রথমপত্র সকালে এবং বিকালে উচ্চাঙ্গ সংগীত, আরবি দ্বিতীয়পত্র ও পালি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আলিম পরীক্ষা

মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত আলিম পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযাযী, গত ১০ জুলাইয়ের স্থগিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ১৪ আগস্ট, ২২ জুলাইয়ের স্থগিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের স্থগিত বালাগাত ও মানতিক, পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, তাজবিদ প্রথম পত্র পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।  

আর গোপালগঞ্জ জেলার গত ১৭ জুলাইয়ের স্থগিত আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট।

/এসএমএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম