ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ২১:২৭আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২১:২৭

সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আগামী মাসে শুরু হচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ আগস্ট। এবারের ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি সার্কুলার প্রস্তুত করেছি। তবে আমাদের নিজস্ব পরীক্ষা গ্রহণের কাঠামো না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে।’

গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন দেয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে।

এর আগে, ২০১৭ সাল থেকে এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাতটি কলেজ নিয়ে নতুন করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ ঘোষণার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

সরকারি সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম