মাইলস্টোনে স্কুল কার্যক্রম শুরু হয়নি, কলেজে চলছে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৩:৫৩আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৩:৫৩

বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ অনেকের প্রাণহানির ঘটনার পর এখনও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারেনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। স্কুল কার্যক্রম শুরু না হলেও চলছে শিক্ষার্থীদের কাউন্সিলিং। শুরু হয়েছে একাদশের ভর্তি কার্যক্রম। সীমিত পরিসরে কিছু শিক্ষার্থী প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে। আজ সকালে প্রতিষ্ঠানটিতে মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভার আয়োজন করা হয়।

জানতে চাইলে উত্তরার মাইলস্টোন স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও স্কুলের কার্যক্রম শুরু হয়নি। শোক ও মিলাদ মাহফিল চলছে।’

রবিবার (৩ আগস্ট) সকালে কলেজের মূল ফটক দিয়ে কিছু শিক্ষার্থী ভেতরে প্রবেশ করেছে। তবে নেই আগের মতো স্বাভাবিক অবস্থা। নেই শিক্ষার্থীদের কোলাহল। সবাই যেন স্তব্ধ। সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভা। এতে অংশ নিয়েছেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় স্থায়ী ক্যাম্পাস দিয়াবাড়ির লে. ক. কামালউদ্দিন ভূঁইয়া হলে শোক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার (২ আগস্ট)।

গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। তবে চালু রাখা ছিল প্রশাসনিক কার্যক্রম, আহতদের সহায়তায় পরিচালিত হয় একটি কন্ট্রোল রুম।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ