মঙ্গলবার শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’, লাগাতার  কর্মবিরতি চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ২১:২১আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ২১:২১

২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় মার্ট টু সচিবালয় কর্মসূচি পালন করবেন। সোমবার (১৩ অক্টোবর) দিনভার লাগাতার অবস্থান কর্মসূচি পালনকালে সন্ধ্যায় এই ঘোষণা দেওয়া হয়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবো।

সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি ও শহীদ মিনারে লাগাতার কর্মসূচি পালন করা হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, লাগাতার কর্মবিরতি চলবে। রাতে শহীদ মিনারেই অবস্থান করবেন শিক্ষকরা। সেখানেই অবস্থান কর্মসূচি চলবে।

শিক্ষক নেতা এস এম ফরিদ উদ্দিন বলেন, যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হয়, ততক্ষণ শহীদ মিনার থেকে সরছি না। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা অবস্থান কর্মসূচিতে যোগদান করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চলবে।

রবিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) সারা দেশে এমপিভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়। ওই দিন বিকাল থেকেই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। সোমবার (১ অক্টোবর) দিনভার কর্মসূচি চলাকালে শহীদ মিনারে গিয়ে রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা শিক্ষকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘রবিবার শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই সরকারের কাছ থেকে এটি আশা করিনি। আমাদের পাঁচ সহযোদ্ধা শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির তিনটি বিষয় নিয়ে কোনও প্রজ্ঞাপন না হবে, ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে।’

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সকাল থেকেই ক্লাস নেননি অনেক শিক্ষক। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাসসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
মন্ত্রিসভায় রদবদলের খবর ‘মিডিয়াতেই দেখছেন’ তথ্য উপদেষ্টা 
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু