আজকের মধ্যে অধ্যাদেশ না হলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:২৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:২৪

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবরোধ করেছেন। আজকের অবরোধ থেকে তারা সন্ধ্যার মধ্যে অধ্যাদেশ জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর সায়েন্সল্যাবে অবরোধকালীন সাত কলেজের পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী জিয়াউর রহমান এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমাদের তিন জায়গায় অবরোধ চলছে আজ। গতকালও আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। দুপুর থেকে বিকাল পর্যন্ত থাকবো। এর মধ্যে যদি অধ্যাদেশ জারি না করা হয়, তাহলে মার্চ টু যমুনা কর্মসূচি দেবো। কারণ অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করেছে।

অবরোধের সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে। তবে এখনও কোনও অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে এ অবরোধে নেমেছেন।

শিক্ষার্থীরা দাবি করেছেন, ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হওয়া সত্ত্বেও অধ্যাদেশ না জারি হওয়ায় তারা ক্লাস করতে পারছেন না এবং রেজাল্ট পাচ্ছেন না। তাদের মতে, সরকার চূড়ান্ত অধ্যাদেশ জারি করে পরিস্থিতি সমাধান করুন, এটাই শিক্ষার্থীদের ন্যায্য দাবি।

এদিকে অবরোধ কর্মসূচির ফলে সাইন্সল্যাবের আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। 

যানজটে আটকে থাকা একজন সিএনজি চালক বলেন, মানুষকে হয়রানি করে দাবি আদায় এই দেশে একধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে। সারাদিন মাত্র একটা ক্ষেপ মারছি। আজকে মালিকরে দেওয়ার টাকাই উঠে নাই। এদের আন্দোলনের কারণে ফেঁসে গেছি। অনেক অনুরোধ করা সত্ত্বেও গাড়ি ছাড়েনি।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
যানজট নিয়ন্ত্রণে এ মাসেই চালু হতে পারে ড্রোন
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ