তিন দিন পর আবারও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩২

প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ছেড়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে সায়েন্সল্যাব এবং টেকনিক্যাল মোড় থেকে সরে যান তারা। একইসঙ্গে সোমবার আবারও সায়েন্সল্যাব মোড় ব্লকেড করে গণজমায়েত মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা।

এদিকে আজ দুপুর ১টা থেকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যদেশ জারির দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষেও জড়ান তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসও ভাঙচুর করা হয়। একই সময়ে টেকনিক্যাল মোড়েও অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এদিন অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। ঘণ্টার পর ঘণ্টায় অপেক্ষায় থেকে সড়কে নষ্ট হয়েছে জরুরি পণ্য। শিক্ষার্থীরা অবিলম্বে অধ্যাদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে, গত বছরের ডিসেম্বরে একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। সে সময় সরকারের পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারির কথা বলা হলেও দাবি আদায় না হওয়ায় শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমেছেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
চাঁদপুরে গ্যাস সংকট, সড়ক অবরোধ করলেন অটোরিকশাচালকরা
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ