২০২৫ সালের এমপিওভুক্ত শিক্ষকের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৬, ২০:০৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২০:০৫

২০২৫ সালে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ সুপারিশ করা শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ জানুারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তথ্য চায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে এই তথ্য চাওয়া হয়।

অফিস আদেশে বলা হয়,  ইতোপূর্বে (২০২৬ সালের ৭ জানুয়ারির সিদ্ধান্ত) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সুপারিশ পাওয়াদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজনের যোগদান পরবর্তী পদায়ন করা সম্ভব হয়নি। পদায়নে কোনও সমস্যা রয়েছে কিনা, যোগদান করাদের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের সংখ্যা কত, এমপিওভুক্ত হয়নি এমন শিক্ষক কারা ইত্যাদি তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণ করা প্রয়োজন।

উল্লেখ্য, এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য গত ৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদেরর সঙ্গে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এমতাবস্থায়, নির্ধারিত ছক অনুসারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ সালে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশ পাওয়া শিক্ষককের তথ্য আগামী ৭ দিনের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান