২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জানুয়ারি ২০২৬, ২০:১৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২০:১৭

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ সালে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিস্তারিত তথ্য চেয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের কাছে এই তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।  

অফিস আদেশে বলা হয়, ইতোপূর্বে (২০২৬ সালের ৭ জানুয়ারির সিদ্ধান্ত) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সুপারিশ পাওয়াদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজনের যোগদান পরবর্তী পদায়ন করা সম্ভব হয়নি। পদায়নে কোনও সমস্যা রয়েছে কিনা, যোগদান করাদের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের সংখ্যা কত, এমপিওভুক্ত হয়নি এমন শিক্ষক কারা ইত্যাদি তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণ করা প্রয়োজন।

উল্লেখ্য, এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য গত ৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদেরর সঙ্গে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এমতাবস্থায়, নির্ধারিত ছক অনুসারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ সালে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশ পাওয়া শিক্ষককের তথ্য আগামী ৭ দিনের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।  

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ খবর
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী