বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে জাইকাকে ইউজিসির পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৬, ১৮:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৮:১০

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে প্রকল্প প্রস্তাব প্রণয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিকে (জাইকা) পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এজন্য প্রয়োজনীয় সুপারিশ করতে তিনি একটি যৌথ কমিটি গঠনেরও পরামর্শ দেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইউজিসি কার্যালয়ে জাইকার প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইউজিসি চেয়ারম্যান এ পরামর্শ দেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রকল্প নকশা তৈরির আগে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রকৃত প্রয়োজন ও সক্ষমতা যাচাই করা জরুরি। এ লক্ষ্যে জাপান ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় সভা আয়োজনের প্রস্তাব দেন তিনি।

জাইকা বাংলাদেশের প্রতিনিধি নিশি রিজুকিরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জাইকা জানায়, দেশের শীর্ষ দুটি বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে, যা ২০২৮ সালে শুরু হতে পারে। প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি হিসেবে চলতি বছর একটি সমীক্ষা পরিচালনার কথা রয়েছে।

জাইকার পক্ষ থেকে জানানো হয়, এ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাবভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত হবে। একই সঙ্গে জাপানের উন্নত গবেষণাগারে কাজের সুযোগ, যৌথ ডিগ্রি কর্মসূচি, আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য জাপানে ইন্টার্নশিপ, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পিএইচডি বৃত্তি এবং শিল্প-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদারের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের আবাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিও এতে অন্তর্ভুক্ত থাকবে। দেশের দুটি বিশ্ববিদ্যালয়ে এ প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হলেও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এ প্রকল্পের অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবে বলে জাইকা প্রতিনিধি দল জানান। 

বৈঠকে জাইকার প্রতিনিধিরা উল্লেখ করেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে প্রযুক্তি, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদের চাহিদা দ্রুত বাড়বে। সেই চাহিদা পূরণে উচ্চশিক্ষা খাতকে আরও শক্তিশালী করা জরুরি বলে তারা মনে করেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, জাইকার প্রস্তাবিত প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা খাতে গুণগত পরিবর্তন আসবে। বর্তমানে ইউজিসি দেশের প্রায় ১৭০টি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধান করছে এবং মানসম্মত গ্র্যাজুয়েট তৈরি ও গবেষণা জোরদারে কাজ করছে। দেশে প্রায় ৫০টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে—এসব প্রতিষ্ঠানের মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

 

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
জ্বালানি খাতে বাংলাদেশকে দেওয়া সহায়তা ৫০০ মিলিয়নে উন্নীত করবে জাপান 
তিয়ানজিনের সঙ্গে ইউজিসির চুক্তি, সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
উচ্চশিক্ষা খাতে মানবসম্পদ উন্নয়নেই জোর দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
১‌ কো‌টি টাকার ওষুধ কি‌নে কীভাবে ৪‌ কো‌টির বিল করলেন সিভিল সার্জন
১‌ কো‌টি টাকার ওষুধ কি‌নে কীভাবে ৪‌ কো‌টির বিল করলেন সিভিল সার্জন
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা