শিক্ষার্থীদের জন্য কঠোর হচ্ছে সুইডেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৬, ১৬:২৬আপডেট : ০৬ মে ২০২৬, ১৭:০৩

আগামী ১১ জুন থেকে গবেষক, পিএইচডি শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীর জন্য নতুন অভিবাসন নীতি কার্যকর করতে যাচ্ছে সুইডিশ সংসদ। এ নতুন নিয়মে গবেষক ও ডক্টরাল শিক্ষার্থীদের জন্য সুইডেনের ভেতর থেকে অনুমতি আবেদন প্রক্রিয়া সহজ করা হলেও কিছু ক্ষেত্রে তিন বছর পর স্থায়ী বসবাসের সুযোগ থাকবে। 

তবে ঢাকার সুইডেন দূতাবাস জানিয়েছে, স্টাডি পারমিটের ক্ষেত্রে নতুন নিয়ম আরও কঠোর করা হয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, নতুন বিধিমালায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সময় সীমিত করা হবে। পাশাপাশি তাদের অবশ্যই স্পষ্ট একাডেমিক অগ্রগতি দেখাতে হবে। 

এছাড়া সুইডেনের ভেতরে থেকে স্টাডি পারমিট পরিবর্তন করে অন্য ধরনের আবাসিক অনুমতিতে যাওয়ার প্রক্রিয়া আরও কঠিন করা হয়েছে।

নতুন নিয়মে শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও আরও কঠোর করা হয়েছে শর্ত। এসব শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পারমিট বাতিলের সুযোগও থাকবে বলে জানানো হয়েছে।

/এসও/এমএএল/
সম্পর্কিত
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
একদিনের জন্য বন্ধ থাকবে থাই ভিসা আবেদন
ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার
সর্বশেষ খবর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা