শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার: মাহদী আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৬, ১৩:৩১ আপডেট : ১২ মে ২০২৬, ১৩:৩১

সরকারি স্কুলের শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর দিকে সরকার নজর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইউজিসি আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক  কর্মশালায় তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, “পাবলিক স্কুলের বিশেষ করে প্রাথমিকের শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর নজর দিচ্ছে সরকার। ওয়ান টিচার ওয়ান ট্যাপ স্কিল রয়েছে, যেখানে একটি ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে শিক্ষকদের ট্রেনিং আরও বাড়বে। এতে করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের ট্রেনিং দিতে পারবেন শিক্ষকরা। কারিকুলাম হয়ে যাবে ডিজিটাল। তার মাধ্যমে শুধুমাত্র শিক্ষকদের মর্যাদা বাড়বে না, অর্থনৈতিকভাবে তারা আরও সমৃদ্ধ হবেন।”
 
তিনি বলেন, “বিএনপির নির্বাচনি ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, তা বাস্তবায়নের জন্য সরকার নিরলসভাবে কাজ হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, একটি বিপুল পরিমাণ জনগোষ্ঠী রয়েছে যারা বয়সের তরুণ-তরুণী।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “জনপ্রত্যাশার প্রতিফলনে যদি আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের তরুণ-তরুণী ও যুবক-যুবতীদেরকে অবশ্যই আরও কর্মক্ষম এবং দক্ষ করে তুলতে হবে।”

/এমকে/এবিএম/
সম্পর্কিত
বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
শিক্ষককে পেটানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক
সর্বশেষ খবর
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত