৫ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৬, ২০:৩৪আপডেট : ০৮ জুন ২০২৬, ২১:৩০

ঢাকা শিক্ষা বোর্ডসহ দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে সরকার। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অর্থনীতির অধ্যাপক ফরুখে আযম মু. আব্দুস ছালামকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ড. শামীম আরা চৌধুরীকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কুমিল্লার দেবীদ্বার এস এ সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. আহসান পারভেজকে কুমিল্লা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়।

একই আদেশে চট্টগ্রামের কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফরকুল মাওলাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান করা হয়।

অপর এক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সংযুক্ত ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়। এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অর্থনীতি বিভাগের অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়।

/এসএমএ/আরকে/এমওএফ/ 
সম্পর্কিত
প্রথম শ্রেণিতে লটারি, প্রাথমিক ও মাধ্যমিকের অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা
প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির খবর, চূড়ান্ত সিদ্ধান্ত ‘হয়নি’
সেই জামায়াত নেতাকে সশরীরে তলব 
সর্বশেষ খবর
সংস্কৃতির আলোয় অস্থির সময়কে ছুঁয়ে গেলো ‘অন্তর্দাহ’ 
সংস্কৃতির আলোয় অস্থির সময়কে ছুঁয়ে গেলো ‘অন্তর্দাহ’ 
অবশেষে কোলাকুলি করে সমঝোতায় শিবির-ছাত্রদল 
অবশেষে কোলাকুলি করে সমঝোতায় শিবির-ছাত্রদল 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ফের আলোচনায় ৭০ অনুচ্ছেদ
ফের আলোচনায় ৭০ অনুচ্ছেদ
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
সাবেক সমন্বয়কের ওপর যুবলীগের হামলা, একজোট হলো বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী
সাবেক সমন্বয়কের ওপর যুবলীগের হামলা, একজোট হলো বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী