উচ্চশিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে চায় রাশিয়ান হাউস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২৬, ১৬:২৩আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৬:২৩

উচ্চশিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে রাশিয়ান হাউস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় এ আশ্বাস দেন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতের সময় জাতীয় বিশ্ববিদ্যালয় ও রাশিয়ান হাউসের মধ্যে দক্ষতা-ভিত্তিক শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ কারিগরি সহযোগিতাসহ পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষক পর্যায়ে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আমানুল্লাহ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। বিশেষ করে উচ্চশিক্ষায় দক্ষতা-ভিত্তিক ও টেকনিক্যাল এডুকেশনে রাশিয়া আমাদের সহযোগিতা করতে পারে। তিনি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এ ক্ষেত্রে রাশিয়ার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উচ্চশিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে দুই পক্ষ ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে কার্যকর উদ্যোগ গ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে কারিগরি শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিসরে নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের কালচারাল প্রোগ্রাম বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মন, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
পুতিনের প্রাসাদ কি এবার ইউক্রেনের নিশানায়?
দেশের ৭০ শতাংশ গ্রাজুয়েট তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য
ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি
সর্বশেষ খবর
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেমিস্টারের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেমিস্টারের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার
ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার
ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান দর্শক স্মিথকে বললেন, ‘তুমি খেলার চেয়ে বড় নও’
ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান দর্শক স্মিথকে বললেন, ‘তুমি খেলার চেয়ে বড় নও’
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য