বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা, নেটওয়ার্ক ও অংশীদারত্বের সঙ্গে যুক্ত করার পাশাপাশি বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। 

সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬’-এর ‘লিডারশিপ প্যানেল’ আলোচনায় তিনি এসব কথা বলেন। 

‘ফ্রম ক্যাম্পাস টু ক্যাপাবিলিটি: ক্লোজিং বাংলাদেশের ফিউচার স্কিলস গ্যাপ ইন দ্য এই এরা’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর নিয়ে আলোচনা হয়। প্যানেলটি সঞ্চালনা করেন কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান।  

আলোচনায় অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, “প্রথমে বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার হাব এবং পর্যায়ক্রমে আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে ইউজিসি কাজ করছে। এজন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে।”  

তিনি বলেন, “হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক অংশীদারত্ব ও যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক ডেস্ক চালুর মাধ্যমে এসব কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। এতে বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়সহ আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনা সহজ হবে।”  

বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়ে ইউজিসির এই সদস্য বলেন, “আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি অবস্থান ও পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় আবাসন, শিক্ষা ও অন্যান্য সহায়ক অবকাঠামো গড়ে তোলা হবে।”  

প্যানেল আলোচনায় এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার এবং পূর্বাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার (সোহেল) অংশ নেন। 

কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মূল বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।  

দিনব্যাপী আয়োজনে ইউজিসির সদস্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ,ণীতিনির্ধারক, শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন। 

এআইইউবির উদ্যোগে আয়োজিত ফোরামটিতে সহযোগিতা করেছে কিউএস, ইউজিসি ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাকিংস ২০২৮’ সামনে রেখে আয়োজিত এই ফোরামে বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণা, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর ও বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা হয়। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
র‍্যাংকিংয়ের পাশাপাশি উচ্চশিক্ষার মান ও কর্মসংস্থান বাড়নোর পরামর্শ ইউজিসির 
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে তরুণদের জন্য নতুন পরিকল্পনা
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’