চীনের সহযোগিতায় কারিগরি শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৬, ১৭:৪৪আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৭:৪৪

চীনের সহযোগিতায় বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) ব্যবস্থার আধুনিকায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ, চীনা ভাষা শিক্ষা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থান, আধুনিক গবেষণাগার স্থাপন এবং গবেষণা সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হবে। 

এছাড়া গাজীপুরে জাতীয় কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি ও গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র এবং মিরসরাইয়ে জাতীয় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ থেকে ২৮ আগস্ট চীনে উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের সফরে দুই দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া অংশ নেন।

যেসব বিষয়ে সহযোগিতা হবে

সফরে চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) মডেল এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশে কারিগরি শিক্ষার আধুনিকায়নে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।

এর আওতায় শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু, আধুনিক কারিগরি গবেষণাগার ও ব্যবহারিক প্রশিক্ষণ সুবিধা স্থাপন, চীনা ভাষার সহায়তাসম্পন্ন কারিগরি শিক্ষা চালু এবং বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশে কার্যরত চীনা শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। 

এছাড়া যৌথভাবে কারিকুলাম উন্নয়ন ও দ্বিভাষিক শিক্ষা উপকরণ প্রণয়ন, বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা সহযোগিতা জোরদার এবং টিভেট ব্যবস্থার আধুনিকায়নে জাতীয় বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

পাঁচটি সহযোগিতা কেন্দ্র

সফরের অন্যতম অর্জন হিসেবে ‘তিয়ানগং’ জিয়াংসি কারিগরি শিক্ষা আন্তর্জাতিক জোটের সদস্যপদ পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

পাশাপাশি চীন-বাংলাদেশ শিল্প-শিক্ষা সমন্বয় আন্তর্জাতিক সেবা কেন্দ্র, চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ কারিগরি শিক্ষা গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ চীনা ভাষা ও কারিগরি শিক্ষা সহযোগিতা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

তিন ধাপে বাস্তবায়ন

পরিকল্পনাগুলো ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পর্যায়ে বাস্তবায়নের কথা রয়েছে।

স্বল্পমেয়াদি পরিকল্পনা ২০২৬: প্রথম ব্যাচের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে চীনা ভাষা শিক্ষা এবং চীনে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের পাইলট কর্মসূচি চালু করা হবে।

মধ্যমেয়াদি পরিকল্পনা ২০২৭: গাজীপুরে জাতীয় কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি এবং গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মিরসরাইকে জাতীয় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা ২০২৮-২০৩০: এই পর্যায়ে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়নে দীর্ঘমেয়াদি সহযোগিতা কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

পরিকল্পনার কৌশলগত অগ্রাধিকারের মধ্যে রয়েছে আধুনিক কারিগরি গবেষণাগার ও ব্যবহারিক প্রশিক্ষণ, চীনা ভাষা শিক্ষা, জাতীয় পর্যায়ে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
কিরগিজস্তানে বৈঠকে বসছেন বিশ্বনেতারা
৪ লাখ কিলোমিটার দূরে চাঁদের সঙ্গে দ্বিমুখী লেজার যোগাযোগে চীনের সাফল্য
কূটনৈতিক-প্রতিরক্ষা সংলাপ শুরু করতে প্রস্তুত বাংলাদেশ ও চীন
সর্বশেষ খবর
আইপিইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধ করার আশাবাদ
আইপিইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধ করার আশাবাদ
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
২১ বছর পর লেস্টার ছাড়লেন হামজা, ফিরলেন শেফিল্ডে
২১ বছর পর লেস্টার ছাড়লেন হামজা, ফিরলেন শেফিল্ডে
সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনা: অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইনে শাস্তি 
সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনা: অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইনে শাস্তি 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা