জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাসের হার ৪৪ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১১ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ২৭ কর্মদিবসের মধ্যে এ ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করা হয়।

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় সারা দেশের ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশ নেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।

ফল প্রকাশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষায় রেখে ফল প্রকাশ করা কোনোভাবেই কাম্য নয়। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে পরীক্ষার ফল দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশের ওপর গুরুত্ব দিচ্ছি। মাত্র ২৭ কর্মদিবসে ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ তারই একটি উদাহরণ। ভবিষ্যতে ফল প্রকাশের সময় আরও কমিয়ে আনার পাশাপাশি ফলের মান ও নির্ভুলতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে (result.nu.ac.bd) প্রবেশ করে ফলাফল জানতে পারবেন।

প্রকাশিত ফলাফলে কোনও ধরনের অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনবোধে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

/এসএমএ/ইউএস/ 
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
অধিভুক্ত কলেজে সবুজায়ন জোরদার করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 
সর্বশেষ খবর
মালয়েশিয়ার কাছে তিন গোল, ‘অসহায়’ ডুলি
মালয়েশিয়ার কাছে তিন গোল, ‘অসহায়’ ডুলি
স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে উন্নত সমাজ গড়া সম্ভব নয়: রিজভী
স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে উন্নত সমাজ গড়া সম্ভব নয়: রিজভী
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি