প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

প্রাথমিক শিক্ষায় এডটেক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউনিসেফ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর পিয়া রেবেলো ব্রিট্টোর সঙ্গে বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৈঠকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার আধুনিকায়ন ও গুণগত মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শিক্ষায় এডুকেশন টেকনোলজি (এডটেক) ব্যবহার, প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির কার্যকর সংযুক্তির বিষয়গুলো উঠে আসে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও বাড়ানো সম্ভব। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা-উপকরণের কার্যকর ব্যবহার ভাষা ও মৌলিক দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

বৈঠকে গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের শিক্ষা খাতের প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের শিখনফল উন্নয়ন এবং শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সক্ষমতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার নিয়ে মতবিনিময় করেন তারা।

প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও সহজপ্রাপ্য শিক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। কোনও শিশু যেন প্রতিবন্ধকতার কারণে মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রণালয় জানায়, প্রাথমিক শিক্ষায় এডটেক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, ইংরেজি দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ইউনিসেফ।

বাংলাদেশের উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলার আশ্বাস দেন পিয়া রেবেলো ব্রিট্টো। প্রতিটি শিশুর জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও ভবিষ্যতমুখী শিক্ষা নিশ্চিত করতে ইউনিসেফ বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কের ইউনিসেফ হাউজে আয়োজিত ‘স্কিলস ফর ব্রাইটার ফিউচারস: ইনভেস্টিং ইন হিউম্যান ক্যাপিটাল ফর ইয়ুথ অন দ্য মুভ’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৈঠকে তরুণদের পরিবর্তনশীল কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগ, মানবসম্পদের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতমুখী সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

ববি হাজ্জাজ বলেন, ‘তরুণদের দক্ষতা উন্নয়নই একটি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তির ভিত্তি। প্রাথমিক শিক্ষা থেকেই প্রতিটি শিশুকে জ্ঞান, দক্ষতা ও ভবিষ্যৎ কর্মজগতের জন্য প্রস্তুত করতে হবে। এ লক্ষ্য অর্জনে আমরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’

/এসএমএ/এম/
সম্পর্কিত
প্রাথমিক শিক্ষা সংস্কারে জিপিই থেকে বড় অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?