সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০

সার্কের উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) গভর্নরস বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। গত ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির গভর্নিং বোর্ডের ১৬তম সভায় তাকে পরবর্তী মেয়াদের জন্য নির্বাচিত করা হয়।

অধ্যাপক মামুন আহমেদ বিদায়ী চেয়ারম্যান শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হয়েছেন। তার এ নির্বাচন দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অধ্যাপক মামুন আহমেদ জানান, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়া তার জন্য অত্যন্ত সম্মান ও মর্যাদার বিষয়। তিনি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণে কাজ করবেন।

তিনি  বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউজিসিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও প্রশাসনিক স্বচ্ছতা জোরদারে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, ডিজিটাল সংযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চেয়ারম্যানের মেয়াদ হবে পরপর দুটি সভা অথবা নির্বাচনের তারিখ থেকে দুই বছর— যেটি আগে ঘটে।

এর আগে, ২০২৪ সালের ২১ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের ১৩তম সভায় অধ্যাপক কাপিলা সেনেভিরত্নেকে চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাব গৃহীত হয়। তিনি বোর্ডের ১৪তম ও ১৫তম সভায় সভাপতিত্ব করেন। পরে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অধ্যাপক মামুন আহমেদ নির্বাচিত হন।

অধ্যাপক মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং আঞ্চলিক সংহতি জোরদারের লক্ষ্যে সার্কভুক্ত আটটি দেশের উদ্যোগে ২০১০ সালে ভারতের নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী ও গবেষকদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করছে।

/এসএমএ/এফআর/
সম্পর্কিত
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, স্থগিত দুই বিভাগের পরীক্ষা
ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতির সিদ্ধান্ত ‘বেআইনি’, তদন্ত দাবি শিক্ষক নেটওয়ার্কের
সর্বশেষ খবর
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা