শুভশ্রীর পরিচয়, ওমের পরিণতি: ‘প্রেম কি বুঝিনি’

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ০৮:২৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৪:৪৭


প্রেম কি বুঝিনি। কলকাতার নায়ক ওম কোথায় বেশি জনপ্রিয়, এ বাংলা নাকি ওপার বাংলায়- এমন প্রশ্ন করা হয়েছিল নায়ককে। অনেক কথার ভিড়ে এটির সরাসরি উত্তর আর তার দেওয়া হয়নি। তবে বুঝিয়ে দিয়েছিলেন, বাংলাদেশে বেশ এগিয়ে তিনি। কথার প্রসঙ্গ ছিল ওম ও কলকাতার শুভশ্রীর অভিনয়ে নতুন ছবি ‘প্রেম কি বুঝিনি’। সম্প্রতি ছবির প্রচারণায় তারা ঢাকা এসেছিলেন।

সেখানে এ নায়ক জানালেন তার পুরনো এক স্বপ্নের কথা।
‘‘একটা সময়ে স্বপ্ন ছিল বিএফডিসিতে কাজ করবো! নিজেকে স্বার্থক মনে হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রের তীর্থস্থানে কাজ করতে পেরে। বিশেষ করে আমার অভিনীতি ‘হিরো-৪২০’ ছবির অনেক কাজ এখানে হয়েছে।’’
তবে বিএফডিসির প্রসঙ্গ উঠলেও এ নায়ক জানালেন মজার অন্য একটি তথ্য। নতুন ছবি ‘প্রেম কি বুঝিনি’র শুটিংয়ের পুরোটাই হয়েছে ইংল্যান্ডে।
শুভশ্রী-ওম। ছবি: সাজ্জাদ হোসেন ওম এর আগে ‘অগ্নি-টু’তে মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছেন। মোট মিলিয়ে ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি ওমের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এই ছবিটির ভালো পরিণতির ওপরেই নির্ভর করবে তার বাংলাদেশ ক্যারিয়ার।
আর ছবির নায়িকা বাংলাদেশ সম্পর্কে জানান, ‘প্রেম কি বুঝিনি’র মাধ্যমে এদেশে পরিচিতি পেতে চান।
এদিকে ছবিটির দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, আজ (৭ অক্টোবর) ছবিটি ৯৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
রোমান্টিক ও কমেডি ধাঁচের ছবিটি বাংলাদেশ থেকে অভিনয় করছেন পিয়া, হাসান ইমাম ও রেবেকা। এর চিত্রনাট্য লিখেছেন পেলে ভট্টাচার্য। পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার।
ছবিটি একই দিনে কলকাতায়ও মুক্তি পেল।
ছবির একটি গান:

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বপরিসরে নজরুলকে ছড়িয়ে দিতে শিল্পী-গবেষকদের নতুন প্রস্তাব
বিশ্বপরিসরে নজরুলকে ছড়িয়ে দিতে শিল্পী-গবেষকদের নতুন প্রস্তাব
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গল্পগুলো এখনও বলা বাকি
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গল্পগুলো এখনও বলা বাকি
‘কোনো আওয়াজ নাই’—চট্টগ্রাম-কক্সবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে আক্ষেপ ইরফান সাজ্জাদের
‘কোনো আওয়াজ নাই’—চট্টগ্রাম-কক্সবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে আক্ষেপ ইরফান সাজ্জাদের
ফিফা মাতানো সানজয় কি সত্যিই দেশে ফিরছেন?
ফিফা মাতানো সানজয় কি সত্যিই দেশে ফিরছেন?
বিয়ের পর বরকে সাথে নিয়ে প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট
বিয়ের পর বরকে সাথে নিয়ে প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট