আবার আসছে ‘আলিফ লায়লা’

বিনোদন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ১২:৪১আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৬:০৫

আলিফ লায়লার চরিত্রগুলো আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘আলিফ লায়লা’ আবারও দেখা যাবে দেশীয় টিভি পর্দায়।

আরব রূপকথার এ প্রশংসিত সিরিজটি আনছে জিটিভি। আগামী নভেম্বর থেকে এটি প্রচার করবে বলে নিশ্চিত করেছে চ্যানেল কর্তৃপক্ষ।

বিটিভি ও একুশে টেলিভিশনের পর দেশের তৃতীয় চ্যানেল হিসেবে এটি সম্প্রচার করতে যাচ্ছে জিটিভি।

তারা জানায়, ভারতীয় প্রতিষ্ঠান সাগর ফিল্মস প্রাইভেট লিমিটেডের পুরনো সে সিরিজটিই প্রচার করবে জিটিভি। সপ্তাহে একাধিক দিন এটি প্রচার হবে।

আলিফ লায়লা ইসলামী সভ্যতার অন্যতম একটি সাহিত্য নিদর্শন। খলিফা হারুন আর রশীদের খিলাফতকালে রাজধানী বাগদাদের বিখ্যাত সাহিত্যিকরা লেখেন এই কাহিনি। যা পরবর্তীতে ‘আরব্য রজনী’ নামে সারাবিশ্বে খ্যাতি অর্জন করে। এই সিরিজের প্রধান গল্প ও চরিত্রগুলোর মধ্যে রয়েছে- আলাদিনের জাদুর চেরাগ, আলী বাবা ও চল্লিশ চোর, আল্লাহর উপর আস্থাবান সাহসী নাবিক সিন্দবাদের যাত্রা, সাহসী যুবক জালাল তালেবর, অত্যাচারী ডাকাত কেহেরমান এবং মায়াময়ী জাদুকরী মালিকা হামিরার কাহিনি।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই