ভোজপুরি সিনেমায় মিষ্টি জান্নাত

বিনোদন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৭, ১৯:২২ আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৯:৩৪

মিষ্টি জান্নাত/ ছবি: সংগৃহীত ভারতের অন্যতম চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে দেশটির উত্তর প্রদেশে। যার নাম ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। এবার সে প্রদেশে অভিষেক হতে যাচ্ছে ঢালিউড নায়িকা মিষ্টি জান্নাতের।

‘রংবাজ খিলাড়ি’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন সেখানকার সত্য প্রকাশ। এখানে মিষ্টি অভিনয় করছেন ভোজপুরি সিনেমার অন্যতম নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জির সঙ্গে।

এরইমধ্যে গত ১৪ দিন ধরে থাইল্যান্ডের বিভিন্ন স্থানে একটানা দৃশ্যধারণের কাজ চলছে ছবিটির।

সেখান থেকে ফেসবুকের ইনবক্সে তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা বলে বোঝানোর মতো নয়। বিশেষ করে ভোজপুরি ভাষায় অভিনয় করাটা অতিমাত্রার দুঃসাহসিক কাজ বলে আমার মনে হয়েছে। তারা আমার সঙ্গে হিন্দি ভাষায় সংলাপগুলো বুঝিয়ে দিচ্ছেন। সবমিলিয়ে সাবলীল এবং সুন্দরভাবেই চিত্রায়িত হচ্ছে ছবিটি।’

ছবিটি ভোজপুরির পাশাপাশি তামিল ভাষাতেও মুক্তি পাবে বলে জানান তিনি।

মিষ্টি আগামীকাল (২৯ জানুয়ারি) থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন।

মিষ্টি জান্নাত/ ছবি: সংগৃহীত এদিকে ভারতে মিষ্টির এটিই প্রথম যাত্রা নয়। এর আগে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘তুই আমার রানী’ ছবিতে কাজ করেছেন তিনি। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য। এছাড়া মিষ্টি কলকাতার জনপ্রিয় নায়ক সোহমের বিপরীতেও অভিনয় করেছেন। সে চলচ্চিত্রটির নাম ‘আমার প্রেম তুমি’।
মূলত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ দিয়ে ঢাকাই চলচ্চিত্রে মিষ্টি জান্নাতের আগমন।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়
স্পাইক লি-অ্যাঞ্জেলিনা জোলির পর এবার সম্মানিত হচ্ছেন পামেলা অ্যান্ডারসন
স্পাইক লি-অ্যাঞ্জেলিনা জোলির পর এবার সম্মানিত হচ্ছেন পামেলা অ্যান্ডারসন
‘ইন্ডাস্ট্রিটা একটা সার্কাসের মতো’, বিস্ফোরক মন্তব্য শোভিতা ধুলিপালার
‘ইন্ডাস্ট্রিটা একটা সার্কাসের মতো’, বিস্ফোরক মন্তব্য শোভিতা ধুলিপালার
বিতর্কে ‘রামায়ণ’র সীতা চরিত্র, নেটিজেনদের মন্তব্য ‘এটি প্রতারণা’
বিতর্কে ‘রামায়ণ’র সীতা চরিত্র, নেটিজেনদের মন্তব্য ‘এটি প্রতারণা’
নতুন যাত্রায় কার্তিক আরিয়ান, কী চমক দেখাবেন অভিনেতা
নতুন যাত্রায় কার্তিক আরিয়ান, কী চমক দেখাবেন অভিনেতা