দীপ্ত টিভিতে নতুন বিদেশি সিরিয়াল

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৩

হাইল্যান্ডার তুরস্কের ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ দিয়েই মূলত বাজিমাত করে টিভি চ্যানেল দীপ্ত। এবার তারা নিয়ে আসছে আরও একটি নতুন বিদেশি ধারাবাহিক। নাম ‘হাইল্যান্ডার’। অাধ্যাত্মিক জগতকেন্দ্রিক এ ধারবাহিকটি দীপ্ত টিভিতে প্রচার হবে ২২ ফেব্রুয়ারিতে।
এর গল্পটা ডানকান ম্যাকলাউডকে ঘিরে। সে অমর। অমর সে একা নয়। শত শত বছর ধরে এই অমররা মহামিলনের জন্য অপেক্ষায় থাকে। তখন একজন আরেকজনের শরীর থেকে মাথা আলাদা করে। আর এভাবেই একজনের সব জ্ঞান আর শক্তি অন্যজনের হয়ে যায়। আর সব শেষে টিকে থাকে শুধু একজন।
নাটকের নায়িকা হল টেসা নোয়েল। ডানকান আর টেসা একটি শহরে অনেক দিন ধরে একসঙ্গে থাকে এবং সেখানে তারা পুরনো বিরল বস্তুর ব্যবসা করত। টেসার জন্মদিনে রিচি রাইয়ান নামে একটি ছিচকে চোর তাদের ঘরের জানালা কেটে ভেতরে ঢুকে এবং পরবর্তীতে সেখানে ঘটনাক্রমে অন্য অমররাও চলে আসে। তখন তাদের মাঝে শুরু হয় একটি তলোয়ার লড়াই। আর এভাবে রিচির গল্পে অনুপ্রবেশ ঘটে।
সপ্তাহে ছয় দিন প্রচার হবে জনপ্রিয় এই সিরিয়ালটি। প্রচারের সময় রাত ১১টা ৩০মিনিট।


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দ্বিতীয়বার আইএমএফএ মনোনয়ন পেলেন সাইফ সারোয়ার
দ্বিতীয়বার আইএমএফএ মনোনয়ন পেলেন সাইফ সারোয়ার
 প্রধানমন্ত্রীর ছবি বিতর্কে কলকাতা হাইকোর্টে স্বস্তি শ্রীলেখার
 প্রধানমন্ত্রীর ছবি বিতর্কে কলকাতা হাইকোর্টে স্বস্তি শ্রীলেখার
অনিয়মের অভিযোগ, পরিচালক সমিতি থেকে পদত্যাগ গাজী মাহবুবের
অনিয়মের অভিযোগ, পরিচালক সমিতি থেকে পদত্যাগ গাজী মাহবুবের
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
উত্তম কুমারের কাছে ফিরে আসা বাঙালির এক অভ্যাস: প্রসেনজিৎ
উত্তম কুমারের কাছে ফিরে আসা বাঙালির এক অভ্যাস: প্রসেনজিৎ