আবারও মোনালিসার নাটক

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৭, ১৩:১২আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:১০

মোনালিসা ও সজল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই নাটকের কাজটি করেছিলেন মোনালিসা। সময়টা প্রায় ৮ মাস হবে। এরপর আবার পাড়ি দিয়েছেন এ নায়িকা। ‘আমি তুমি ও সে’ নামের এ নাটকটি এতদিন পর পর্দায় যাচ্ছে। এতে মূল ভূমিকায় তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা সজল। 
আগামীকাল ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে এটি। লিখেছেন মীর সামী, পরিচালনায় নাহিদ বাবু।
নির্মাতারা জানান, নাটকটি বিশেষ দিন উপলক্ষে নির্মাণ করা হয়েছে। গত ভালোবাসা দিবসে প্রচারের কথা থাকলেও তা পিছিয়ে যায়। এজন্য বৈশাখের আগমুর্হূতে এটি প্রচার হচ্ছে।
এর গল্পে দেখা যাবে, নাসিরের সঙ্গে বিজলীর পরিচয় সুমির মাধ্যমে। সুমি নাসিরের স্কুল জীবনের বন্ধু। একদিন সুমি এসে নাসিরকে বলে, এই যে এই হলো বিজলী। ওর জন্য একটা মাইগ্রেশন ফরম এনে দে। ও মাইগ্রেশন করবে। ব্যস, এই টুকু পরিচয়। কয়েকদিন গেল এভাবে। এক রাতে অনেক সাহস নিয়ে নাসির ফোন দিল বিজলীকে। বিজলী ফোন ধরলো। নাসির কথা না বলে কেটে দেয়। তারপর? গল্পটি অন্যদিকে মোড় নেওয়া শুরু করে।
এতে নাসিরের ভূমিকায় অভিনয় করেছেন সজল আর বিজলী চরিত্রে মোনালিসা। সজল ও মোনালিসা ছাড়াও অভিনয় করেছেন নীপা খান, শান্ত, নাজমুল নয়ন, রাজেস, শাওন, জাকিব প্রমুখ। সজল ও মোনালিসা
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প