শাকিব ‘চক্রান্ত’র বিরুদ্ধে মানববন্ধনের ডাক

বিনোদন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৭, ১৬:৫৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৩:৩৬

পরিচালক সমিতির নিষেধজ্ঞা ও সব চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন- এমন ব্যানারে একটি মানববন্ধন আয়োজন করা হচ্ছে। মূলত বাংলাদেশ চলচ্চিত্র সমিতি সোমবার শাকিব খানের বিরুদ্ধে উকিল নোটিশ ও পরিচালকদের তার সঙ্গে কাজ করার ‌‌‘ঘোষণা’ দেওয়ার পর এমন এক বন্ধন আয়োজন করা হচ্ছে।

শাকিব ‘চক্রান্ত’র বিরুদ্ধে মানববন্ধনের ডাক বুধবার ফেসবুকে একটি ইভেন্ট খুলে এটির ডাক দেওয়া হয়েছে।
এটি হতে যাচ্ছে আগামীকাল (২৭ এপ্রিল) বিকাল ৫টায় বিএফডিসির সামনে। আর বিষয়টিতে প্রচ্ছন্ন সমর্থন জানিয়েছেন কিং খান শাকিব। কারণ তার পেজ থেকেও ইভেন্টটি শেয়ার করা হয়েছে। আর এটির আয়োজক হিসেবে কারও নাম না থাকলেও উল্লেখ রয়েছে ‘চলচ্চিত্রপ্রেমী’রা এই উদ্যোগ নিয়েছে। যেখানে শাকিব ভক্তদেরও উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) শীর্ষ এ নায়ককে পরিচালক সমিতির পক্ষ থেকে উকিল নোটিশ পাঠায়। এরপরই একই দিন সমিতির প্যাডে নতুন ঘোষণা দেওয়া হয় শাবি খানকে বয়কটের।
সেখানে বলা হয়, ‌‘সম্প্রতি অভিনেতা শাকিব খান জাতীয় দৈনিক পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ করে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায় উক্ত বিষয়ের সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে।’
এ ঘটনার সূত্রপাত থেকেই শাকিব বলে আসছেন, উকিল নোটিশ দেওয়াতে সমিতিকে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তিনি আসলে ষড়যন্ত্রের শিকার। এ বিষয়ে গতকাল (২৫ এপ্রিল) তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রয়াত নায়ক সালমান শাহকেও টেনে আনেন উদাহরণ হিসেবে।
/এম/এমএম/

* বয়কট-চক্রান্ত: শাকিব টানলেন ২১ বছর আগের সালমানকে

* শাকিব খানকে বয়কট করার জন্য বিজ্ঞপ্তি

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প