রেডিওতে হচ্ছে ‌‘বাপ্পার বায়ান্ন তাস’

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০১৭, ১৪:৪১আপডেট : ০৭ মে ২০১৭, ১৮:৪২

বাপ্পা মজুমদার/ ছবি: সাজ্জাদ হোসেন গানের পাশাপাশি রেডিও-টিভিতে সংগীতবিষয়ক অনুষ্ঠানের সঞ্চালনা ভালোই করেন বাপ্পা মজুমদার। যদিও সেসবের সংখ্যা একেবারেই হাতেগোনা কিংবা বিশেষ কিছু অনুষ্ঠান।

সেই সূত্রে এবার এফএম রেডিও শ্রোতাদের কাছে বাপ্পা হাজির হচ্ছেন নতুন একটি অনুষ্ঠান নিয়ে। যার নাম তারই গাওয়া গানের সঙ্গে মিলিয়ে রাখা ‘বাপ্পার বায়ান্ন তাস’।
এটি ৯ মে থেকে প্রতি মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সরাসরি সম্প্রচার হবে এবিসি রেডিওতে। আর এই অনুষ্ঠানের যাত্রা উপলক্ষে রবিবার (৭ মে) এবিসি রেডিও কার্যালয়ে বাপ্পা মজুমদারের সঙ্গে একটি চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাপ্পা বলেন, ‘আশা করছি রেডিও শ্রোতাদের জন্য ভালো একটি অনুষ্ঠান হবে এটি। কারণ আমাদের পরিকল্পনা একটু নতুন কিছু করার। দেখা যাক কী হয়।’
প্রসঙ্গত, বাপ্পার গাওয়া তুমুল জনপ্রিয় ‘তুমি আমার বায়ন্ন তাস’ গানটি প্রকাশ পেয়েছে দলছুট ব্যান্ডের ‘হৃদয়পুর’ অ্যালবামে। গানটি লিখেছেন সঞ্জীব চৌধুরী।
গানটির ইউটিউব লিংক:

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প