কানসৈকতে অপর্ণা সেনের সঙ্গে

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২০ মে ২০১৭, ২০:০০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০০:৩৭

কানসৈকতে অপর্ণা সেন সাগরপাড়ের রেস্তোরাঁ প্লাজ রয়েলে যেতেই ‘রানীকুঠির বাকি ইতিহাস’ ও ‘আকাশ কত দূরে’র পরিচালক সামিয়া জামান জানিয়ে রাখলেন, ভারতের অপর্ণা সেন আসতে পারেন। খবরটা জেনে মনে আনন্দ খেলে গেল। সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ আর ঋতুপর্ণ ঘোষের ‘ঊনিশে এপ্রিল’ ছবিতে অপর্ণার দৃশ্যগুলো চোখে ভাসে উঠলো।
শুক্রবার (১৯ মে) বিকালে ‘ঢাকা টু কান: অ্যা সেলিব্রেশন অব ট্যালেন্ট’ শীর্ষক পার্টিতে অংশ নিতে সত্যি সত্যিই এলেন অপর্ণা সেন। এগিয়ে গেলাম তার কাছে। বয়সের কোঠা পেরিয়েছে সত্তরের ঘর (৭২ বছর)। কিন্তু সামনাসামনি দেখে বোঝাই গেলো না। বাংলাদেশ থেকে এসেছি জানাতেই হাসলেন মিষ্টি করে।
এই বাঙালি অভিনেত্রী ও পরিচালক বললেন, ‘খুব ভালো লাগছে এখানে এসে। তোমাদেরকে দেখে ভালো লাগাটা বেড়ে গেলো।’
বাংলাদেশের প্রতি টান যে আছে, ‘ঢাকা টু কান’ কার্যক্রমে অংশ নিতে এসে জানালেন সেটাই। এক ফাঁকে তিনি বললেন, ‘বাংলাদেশের সিনেমা এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।’
বিদায়ের আগে দুই বাংলা ও সিনেমা নিয়ে আড্ডা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলেন। এজন্য ২১ মে  ভারতীয় প্যাভিলিয়নে যাওয়ার আমন্ত্রণ জানালেন হাসিমুখে। 
ছবি: আহামেদ ফরিদ

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প