আবার অস্ট্রেলিয়ায় রন্টি দাস

বিনোদন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৭:২৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৭:৩২

রন্টি দাস৮ বছর পর অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন রন্টি দাস। সিডনিতে ২৮ অক্টোবর এনটিভি’র আয়োজনে বাংলাদেশি ফেস্টিভাল-এ অংশ নিচ্ছেন তিনি। সঙ্গে থাকছেন তার যন্ত্রীরা।

এর জন্য ২৪ অক্টোবর সন্ধ্যায় উড়াল দেবেন রন্টি ও তার দল। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে যে অনেক দিন পর অস্ট্রেলিয়া যাচ্ছি। ৮ বছর আগে একটি শো করেছিলাম এর পর আর যাওয়া হয়নি। সেখানে প্রবাসী ভাইদের আবারও গান শোনাবো, ভাবতেই ভালো লাগছে।’

শো শেষ করে রন্টি ঢাকা ফিরবেন ২৯ অক্টোবর।

দেশে ফিরে বেশ ক’টি ধারাবাহিক স্টেজ শোতে অংশ নেবেন তিনি। সঙ্গে প্লেব্যাক আর অডিও অ্যালবাম রেকর্ডিংয়ের ব্যস্ততা তো থাকছেই।

প্রসঙ্গত, রন্টির সর্বশেষ একক অ্যালবাম ‘দর্পণ’ প্রকাশ পায় গেল বছর সংগীতার ব্যানারে।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প