আবার একসঙ্গে সফল গানের ত্রয়ী

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ১৬:৪০আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৪:৩৪

প্রযোজক-কণ্ঠশিল্পী ধ্রুব গুহর সঙ্গে সফল সংগীত ত্রয়ী শূন্য দশকের গান বাজারে সবচেয়ে সফল ত্রয়ী ছিলেন গীতিকার প্রদীপ সাহা, সুরকার রাজেশ ও কণ্ঠশিল্পী আসিফ। তিন জনেরই সর্বাধিক জনপ্রিয় গানের জন্ম হয়েছে একসঙ্গে। যা এখনও শ্রোতাদের মনের খোরাক জোগায়, সঙ্গে আক্ষেপও। কারণ, বহু বছর তারা একসঙ্গে কোনও অ্যালবাম কিংবা গান প্রকাশ করেননি।
সুখবর হলো, সম্প্রতি অডিও গানের এই সফল ত্রয়ী এক হলেন। সিদ্ধান্ত নিলেন ফের একসঙ্গে গান তৈরির। তাদের সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হলো প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন ও আর্ব এন্টারটেইনমেন্ট। আসিফ জানান, ১০ গানের একটি এক্সক্লুসিভ প্রজেক্ট হবে এটি। যার কাজ এরমধ্যেই শুরু হয়ে গেছে।
তিনি বলেন, ‘রাজেশ দা ও প্রদীপ দা হচ্ছেন আমার কণ্ঠের প্রাণ। তাই বিরতি শেষে গানের টেবিলে আবার আমরা এক হয়েছি। গান বাজারের পুরনো প্রাণ ফিরিয়ে আনবো।’
এদিকে রাজেশ বলেন, ‘দীর্ঘ বিরতির পর আমি আর প্রদীপ দাদা আবারও গান করছি আসিফ ভাইয়ের একক প্রজেক্টের জন্য। ধ্রুব মিউজিকের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আসিফ ভাই আর প্রদীপ দাদার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। আশা করছি আসিফিয়ান ভক্ত-শ্রোতাদের অনেক দিনের প্রত্যাশা পূরণ করতে পারবো।’
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৩ সালে তারা একসঙ্গে গান করেন ‘বেদনার আলপিন’ নামের একটি দ্বৈত অ্যালবামে। যেখানে আসিফের সহশিল্পী ছিলেন শশী।  
এদিকে আসিফ-প্রদীপ-রাজেশ ত্রয়ীর ১০ বছর আগের পুরনো হিট গান ‘পাখি’র লিরিক ভিডিও সম্প্রতি প্রকাশ পায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প