তারা যখন গানে

বিনোদন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ১৪:২২ আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৭

আফ্রি ও ইমরোজ। ছবি- সংগৃহীত
আসিফ ইমরোজ ও সেলিনা আফ্রি- দুজনই বড় পর্দায় কাজ করছেন। তরুণ হিসেবে দুজনই প্রশংসিত। এই দুই তারকা এবার একসঙ্গে কাজ করছেন। তবে চলচ্চিত্রে নয়, একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তারা।
গানের নাম- ‘চকলেটি পিয়া’। এ প্রজন্মের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী কাজী শুভ ও কর্নিয়ার দ্বৈত কণ্ঠের গান এটি। যার কথা লিখেছেন ভারতের শতরূপা ভট্টাচার্য। সুর ও সংগীত করেছেন রূপক তিয়ারি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেন সামছুল হুদা।
নির্মাতা বললেন, ‘গানে ইমরোজ ও আফ্রি ছাড়াও সহশিল্পী হিসেবে নৃত্য পরিবেশন করেছে প্রায় দেড় শতাধিক নৃত্যশিল্পী। বেশ বড় আয়োজনে এটি করতে চেয়েছি। এছাড়াও চলচ্চিত্রের মানুষদের নিয়ে যেহেতু কাজটি করা, তাই নির্মাণেও আলাদা ছাপ রাখার চেষ্টা করা হয়েছে।’
তিনি আরও জানান, চলতি মাসেই এটি ইউটিউবে প্রকাশ হবে। আফ্রি ও ইমরোজ। ছবি- সংগৃহীত

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
‘জেলার ২’-তে তামান্নার জন্য গান চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক
‘জেলার ২’-তে তামান্নার জন্য গান চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক
বক্স অফিসের পর গ্র্যামির জন্য লড়বে ‘ধুরন্ধর ২’,  ব্যাপক ক্যাম্পেইনের আয়োজন
বক্স অফিসের পর গ্র্যামির জন্য লড়বে ‘ধুরন্ধর ২’,  ব্যাপক ক্যাম্পেইনের আয়োজন