শুক্রবারের বিশেষ নাটকে সজল-প্রভা

বিনোদন রিপোর্ট
২৯ জুন ২০১৮, ১০:৪০আপডেট : ২৯ জুন ২০১৮, ২১:০১

একটি দৃশ্যে প্রভা ও সজল বিয়ের আগে প্রিয়ন্তী ও শুভ বন্ধু ছিলেন। একই সঙ্গে তারা পড়াশোনা করতেন। বন্ধুত্ব থাকলেও তাদের মধ্যে প্রেম হয়নি। ঘটনাচক্রে শুভ-প্রিয়ন্তীর বিয়ে হয়। বিয়ের একদিন পর থেকে তাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়।
এমন কিছু বিষয় নিয়ে প্রতিদিনই খুনসুটি তৈরি হয় প্রিয়ন্তী ও শুভর মধ্যে। প্রতিদিন তারা দুজন দুজনাকে বলে ডিভোর্স দেবে। তাদের অ্যাডভোকেট বন্ধুর সঙ্গে কথাও বলে। প্রতিদিন ডিভোর্স দেয়ার জন্য বের হন, কিন্তু রাস্তায় একেক দিন একেক ঘটনা ঘটে।
এমন মজার গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক ‘অভিমান খুনসুটি’। নাইস নূরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন তপু খান। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, আব্দুন নূর সজল, পাভেল ইসলাম প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে সজল বললেন, ‘গল্পটি বেশ মজার এবং মিষ্টি। নির্মাণটাও ভালো হয়েছে। শুক্রবারের বিশেষ নাটক হিসেবে এটি প্রচার হচ্ছে, এটা জেনে ভালো লাগলো। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
শুক্রবারের বিশেষ নাটক হিসেবে এটি প্রচার হবে ২৯ জুন রাত ৮টায়, আরটিভিতে।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকে প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকে প্রশংসায় মনোজ বাজপেয়ি
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে