ঈদ উৎসব শেষে ‘জান্নাত’ ও ‘মেঘকন্যা’

বিনোদন রিপোর্ট
২৯ জুন ২০১৮, ১১:৩১আপডেট : ২৯ জুন ২০১৮, ১১:৩১

‘জান্নাত’ এর একটি দৃশ্যে মাহি ও সাইমনছবি মুক্তির দিক থেকে ঈদের পর কিছুটা ধীর গতিতে থাকে প্রেক্ষাগৃহ। অন্যদিকে রমরমিয়ে চলে ঈদের ছবির বিকিকিনি। সে হিসেবে ঈদের প্রায় দেড় মাস পরে একসঙ্গে বড় শিল্পীদের দুটি নতুন ছবি মুক্তি পাওয়া সুখবরই বটে!
জানা গেছে, ঈদের লম্বা বিরতির পর ২৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ফেরদৌস-নিঝুম রুবিনা অভিনীত ‘মেঘকন্যা’ ও মাহি-সাইমনের ‘জান্নাত’।
দুটোতে প্রেম-ভালোবাসা থাকলেও গল্প বিন্যাসে রয়েছে ভিন্নতা।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি নির্মাণের শুরু থেকেই বেশ আলোচনায় আছে। ছবিটি নিয়ে আশাবাদী এ পরিচালক। ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে ছবির টিজার, ট্রেলার। যেখানে ছবির গল্পের কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে পরিচালক জানান, ছবিটি একেবারে মৌলিক গল্প ও আমাদের বাস্তবতা তুলে ধরা হয়েছে। এর গল্প লিখেছেন সুদীপ্ত সাঈদ খান।
‘মেঘকন্যা’র পোস্টারে রুবিনা-ফেরদৌসঅন্যদিকে ‘মেঘকন্যা’ পরিচালনা করেছেন মিনহাজ অভি। এতে ফেরদৌস ও নিঝুম রুবিনা ছাড়াও অভিনয় করেছেন সুচরিতা, আইটেম গানে নেচেছেন মুনমুন। পাহাড়ি এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে।
পরিচালক মিনহাজ অভি বলেন, ‘আমরা প্রায় দেড় বছর ধরে ছবিটির কাজ করেছি। ৬০ দিন এর শুটিং হয়েছে। অনেক পরিশ্রমের ছবি এটি। আশা করি, দর্শক নিরাশ হবেন না।’
দুটো সিনেমা ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য