প্রয়াত টুটুলের শুটিং শেষ করবেন তার স্ত্রী

বিনোদন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮

‘কালবেলা’র শুটিংয়ে স্ত্রী মোবাশ্বেরাসহ (ডানে) শিল্পী-কুশলীদের সঙ্গে সাইদুল আনাম টুটুল ১৮ ডিসেম্বর প্রয়াত হয়েছেন দেশের অন্যতম নির্মাতা-ভিডিও সম্পাদক-মুক্তিযোদ্ধা সাইদুল আনাম টুটুল। রেখে গেছেন নির্মাণাধীন ‘কালবেলা’ সিনেমার মাত্র দুই দিনের শুটিং।
এবার জানা গেল সেই অসমাপ্ত কাজটি শেষ করবেন তারই স্ত্রী মোবাশ্বেরা খানম। বিষয়টি নিশ্চিত করলেন ছবিটির অন্যতম অভিনেতা শিশির আহমেদ।
তিনি বললেন, ‘কষ্ট এখানেই, ছবিটির কাজ শেষ পর্যায়ে এনে টুটুল ভাই চলে গেলেন। এটি ছিল তাঁর স্বপ্নের ছবি। তো আমরা সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করতেই চাই। টুটুল ভাইয়ের স্ত্রী এগিয়ে এসেছেন। ছবিটির বাকি অংশের কাজ তিনি শেষ করবেন বলে জানিয়েছেন। উনাকে সহযোগিতা করবেন শওকত আলী রানা ভাই। আশা করছি নির্বাচনের পরপরই আমরা ছবিটির বাকি কাজ নিয়ে মাঠে নেমে পড়বো।’
এদিকে শিশির আহমেদ আরও জানান, প্রেক্ষাগৃহের পাশাপাশি দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘কালবেলা’ মুক্তি দেওয়া হবে। আর এই উদ্যোগের কথা তাদের জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবিটি পরিচালনা করছিলেন সাইদুল আনাম টুটুল।
২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনি’ বই থেকে ‘কালবেলা’ চলচ্চিত্রের গল্প নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর ওপর অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হচ্ছে এই ছবিতে। চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রে শিশির ও সানজিদা চরিত্রে অভিনয় করছেন তাহমিনা অথৈ। ছবিটি নির্মিত হচ্ছে পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে।
শিশির ও তাহমিনা অথৈ ছাড়াও এতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশার, জুলফিকার চঞ্চল, কোহিনূর, তানভীর মাসুদ, সাইকা আহমেদ, নওশের আশফাক, সুমন আহমেদ বাবু, শিশুশিল্পী সিয়াম ও মোরসালিনসহ অনেকে।
এর আগে সরকারি অনুদানে ২০০৩ সালে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায়। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো বিখ্যাত সব চলচ্চিত্রে সম্পাদক হিসেবে কাজ করেছিলেন এই নির্মাতা।

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির