অভিনেত্রী তানিয়া আহমেদের ভক্ত জোভান

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ২০:২৭আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৬:৪৬

শুটিংয়ে জোভান ও তানিয়া আহমেদ শিরোনামে বিস্ময়ের কিছু নেই। বরং এটাই স্বাভাবিক—জ্যেষ্ঠ অভিনেত্রী তানিয়া আহমেদের ভক্ত হবেন এ প্রজন্মের অভিনেতা জোভান।
নতুন খবর হলো, বাস্তবের মতো এবার সেটি প্রতিফলিত হচ্ছে নাটকেও। ঈদুল আজহার জন্য সদ্য নির্মিত ‘ভাইরাল হতে চাই’ নাটকে এভাবেই পাওয়া যাবে দুই প্রজন্মের অভিনয়শিল্পী তানিয়া-জোভানকে।
মেহরাব জাহিদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শেখ সেলিম।
নির্মাতা জানান, নাটকটিতে স্বনামধন্য অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে তানিয়া আহমেদকে। অন্যদিকে তার অন্ধ ফ্যান হচ্ছেন ফারহান আহমেদ জোভান। আর জোভানের প্রেমিকার চরিত্রে রয়েছেন নাবিলা ইসলাম।
শুটিংয়ে নাবিলা ও জোভান সেলিম বলেন, ‘নানা কারণে প্রায় প্রতিটি মানুষই এখন ভাইরাল হতে চায়। কিন্তু এই নাটকে জোভান ভাইরাল হতে চায় একেবারে ভিন্ন একটি কারণে। পুরো গল্পে আমরা একটা মেসেজ দিতে চেয়েছি দর্শকদের। যার মাধ্যমে সমাজে মঙ্গল বয়ে আনবে বলেই আমাদের বিশ্বাস।’
গত সপ্তাহে শুটিং হওয়া ‘ভাইরাল হতে চাই’ এখন রয়েছে সম্পাদনার টেবিলে। প্রচার হবে ঈদ নাটক হিসেবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
শাহরুখের মান্নাতে জোড়া সাপ, একটির খোঁজ নেই! 
শাহরুখের মান্নাতে জোড়া সাপ, একটির খোঁজ নেই! 
যে সিনেমা ৯ ভাষায় রিমেক হয়েছিল
যে সিনেমা ৯ ভাষায় রিমেক হয়েছিল
৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির
৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির
সিনেমার প্রচারণায় কান্না, অবশেষে কারণ জানালেন অনুপমা
সিনেমার প্রচারণায় কান্না, অবশেষে কারণ জানালেন অনুপমা