বাংলাদেশের ছবিতে বলিউড গায়িকা জ্যোতিকা টাংরি

বিনোদন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৯, ০৯:৩৯আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৬:৪০

জ্যোতিকা ও ছবির অভিনেতা তারিক আনাম খান ‘ফিরভি তুমকো চাহুঙ্গি’, ‌ও মেরি লায়লা’-খ্যাত বলিউড কণ্ঠশিল্পী জ্যোতিকা টাংরি এবার গাইলেন বাংলাদেশি ছবিতে। এটি হচ্ছে অনন্য মামুনের ‘মেকআপ’ চলচ্চিত্র। 
গতকাল (৩০ আগস্ট) মুম্বাইয়ে এর রেকর্ডিং হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

গতকাল বিকালে তিনি বলেন, ‘আজ মুম্বাইয়ের প্লে-হার্ড স্টুডিওতে জ্যোতিকার গানটি রেকর্ড করা হয়েছে। বেশ সুন্দর হয়েছে কাজটি। আশা করছি জ্যোতিকার বাংলাদেশ অভিষেকটা সবাই গ্রহণ করবেন।’

গানটির শিরোনাম ‘বেবি বিউটিফুল’। এর কথা ও সুর করেছেন স্যাভি।

শোবিজ অঙ্গনের নেপথ্যের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মেকআপ’ চলচ্চিত্র। ছবিটির দৃশ্যধারণ প্রায় শেষ। এর অন্যতম চরিত্রে আছেন অভিনেতা তারিক আনাম খান।
নির্মাতা মামুন জানান, ‘মেকআপ’ ছবির শুটিং হয়েছে সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে। এতে পাঁচ জন নায়ক-নায়িকা থাকছেন। সেপ্টেম্বরে ছবির টিজার মুক্তি দিয়ে এর কলাকুশলীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবেন পরিচালক। এরপর আগামী অক্টোবরে ছবিটি মুক্তি দেওয়া হবে। সিনেমার ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ