শুভেচ্ছাদূত হলেন বিপাশা হায়াত

বিনোদন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৪

বিপাশা হায়াত দীর্ঘদিন ধরেই শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন অভিনেত্রী-নির্মাতা বিপাশা হায়াত। এবার আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছাদূত হলেন এই তারকা।

গতকাল (১ ডিসেম্বর) সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি অফিসে চুক্তি স্বাক্ষর হয়।
বিষয়টি নিশ্চিত করেছে সেভ দ্য চিলড্রেন। প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে এই সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিলেন বিপাশা হায়াত। চুক্তি স্বাক্ষর করছেন বিপাশা

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, বিখ্যাত অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াত আমাদের শুভেচ্ছাদূত হয়েছেন। তিনি আমাদের সঙ্গে শিশুর অধিকার নিশ্চিত, শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের বিষয়ে সচেতনতার জন্য কাজ করবেন।’
এদিকে, চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের আগে বিপাশা হায়াত নগরীর মুগদায় সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেক্টরের ‘স্টপ টলারেটিং ভায়োলেন্স অ্যাগেইনেস্ট চিলড্রেন’ প্রকল্প ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান। জানান, নিয়মিতই শিশুদের জন্য কাজ করে যেতে চান তিনি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন