প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনার কুশল বিনিময়

বিনোদন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ২০:২০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০১:৪৩


প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনার কুশল বিনিময়/ ছবি: বিসিবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করলেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রবিবার (৮ ডিসেম্বর) রাত ৮টা ৩ মিনিটে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের সামনে তাদের দেখা যায়। এ সময় দু’জনই ছিলেন হাস্যোজ্জ্বল।

গাইছেন জেমস বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করতে রবিবার (৮ ডিসেম্বর) ঢাকায় এসেছেন সালমান ও ক্যাটরিনা। বলিউডের জনপ্রিয় কয়েকটি গানের তালে নাচবেন তারা।
জানা গেছে, রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে গ্যালারিকে পেছনে রাখা বানানো মঞ্চে হাজির হবেন ক্যাটরিনা। এরপর রাত ১০টায় থাকছে সালমানের পরিবেশনা। রাত ১০টা ২০ মিনিটে দু’জনে একসঙ্গে নাচবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে গান গেয়েছেন ‘ডি-রকস্টার’ শুভ ও ‘পাওয়ার ভয়েস’ তারকা রেশমি। এরপর সংগীত পরিবেশন করেন নগরবাউল জেমস।
প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনার কুশল বিনিময় হোম অব ক্রিকেটে যুক্ত করা নতুন ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার পর বিপিএলের সপ্তম আসর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর লাল-নীল আলোকরশ্মি খেলা করে রাজধানীর আকাশে। আতশবাজির রঙিন আলোয় আলোকিত হয়ে উঠবে স্টেডিয়ামের চারপাশ।
এ প্রতিবেদন লেখার সময় গান গাইছেন ভারতীয় কণ্ঠশিল্পী সনু নিগাম। জমকালো ও ব্যয়বহুল এই আয়োজনে ভারতের কৈলাশ খের আর বাংলাদেশের মমতাজেরও গান গাওয়ার কথা রয়েছে।
বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশন, জিটিভি ও নিউজ২৪-এ কনসার্টটি সরাসরি সম্প্রচার করছে। গাইছেন শুভ

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক