হিনা খানের পর কানের লালগালিচায় শিবাঙ্গি

বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ২১:২৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:২৫

শিবাঙ্গি জোশি ভারতের স্টার প্লাস চ্যানেলের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করে খ্যাতি পেয়েছেন হিনা খান। এর সুবাদে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা পড়েছে তার।

এবার তার পথ ধরে দক্ষিণ ফরাসি উপকূলে যাচ্ছেন শিবাঙ্গি জোশি। ২০২০ সালের কান উৎসবের লালগালিচায় হাঁটবেন তিনি।

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিজে নায়রা চরিত্রে অভিনয় করছেন শিবাঙ্গি। শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। নিজের ছবি ‘আওয়ার ঔন স্কাই’র প্রচারণা করতেই কানে যাবেন তিনি।

গত বছর প্রথমবার কানে দেখা দেন হিনা খান। ভারতের অনেক টিভি তারকা, এমনকি বলিউডবাসীও তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। এবার শিবাঙ্গির পালা! সম্প্রতি এশিয়ার আবেদনময়ী নারীর তালিকায় পঞ্চম স্থান পান তিনি।

তিন বছর ধরে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিজে কাজ করছেন শিবাঙ্গি। এতে অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। মহসিন খানের সঙ্গে তার রসায়ন ভক্তদের প্রিয়।

ইতোমধ্যে সিরিয়ালটির তিন হাজার পর্ব পূর্ণ হয়েছে। এ উপলক্ষে শুটিং সেটে আয়োজিত অনুষ্ঠানে নেচেছেন শিবাঙ্গি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প