ফুয়াদের সুরে সাব্বির নাসিরের ঈদ উপহার ‘পোকা’

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০২০, ১২:৪১আপডেট : ১৯ মে ২০২০, ১২:৫৯

ফুয়াদ ও সাব্বির নাসির ‘হর্ষ’, ‘ফুল ফুটাবো’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকী’সহ বেশকিছু গান শ্রোতাদের উপহার দিয়েছেন সংগীতশিল্পী সাব্বির নাসির। প্রশংসা পেয়েছেন প্রতিটি গান থেকে।

লকডাউনের এই সময়ে ঘরবন্দি মানুষের জন্য ঈদের আগে নতুন গান নিয়ে আসছেন তিনি। এবারের গানের শিরোনাম ‘পোকা’। শারমিন সুলতানা সুমির কথায় এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
সাব্বির নাসির প্রসঙ্গে ফুয়াদ বলেন, ‘সংগীত হলো শুদ্ধতার পথে এক অনন্ত যাত্রা। এই যাত্রায় আমরা অগণিত স্মরণীয় গল্পের জন্ম দেয়ার সুযোগ পাই। আমার গল্পে সাব্বির ভাই একটা অনন্য চরিত্র। আমার খুব কাছের এক বন্ধুর মাধ্যমে হঠাৎ করেই উনার সঙ্গে আমার পরিচয় হয়। সংগীতের প্রতি সাব্বির ভাইয়ের যে সাধনা, সেটি আমার পরিচিত অনেক শিল্পীর চেয়ে অনেক বেশি। সংগীতের মাধ্যমে আত্মার প্রশান্তির এই যাত্রায় উনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত।’
নতুন এ গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ভিডিও নিয়ে অংশু বলেন, ‘গানটির ভিডিওতে লকডাউনের এই সময়ে দুটি সম্পর্কের গল্প দেখানো হয়েছে। গানের কথাতেও সে বিষয়টি উঠে এসেছে। এ গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন সাঈদা তোহিদা তিথি।’
সাব্বির নাসির বলেন, ‘এবারের ঈদ অন্য সব সময়ের মতো নয়। ঘরবন্দি মানুষের আবেগ-অনুভূতির গল্প থাকছে আমার নতুন এই গানে।’
জানা যায়, ঈদের আগে গানচিলের ব্যানারে সাব্বির নাসিরের ফেসবুক পেইজে গানটি প্রকাশ হবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প