লকডাউন পেরিয়ে নির্মাণ হলো ‘মাল্টি প্লাগ’

বিনোদন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১৫:২৮আপডেট : ০১ জুলাই ২০২০, ১৬:০৪

একটি দৃশ্যে সহশিল্পীর সঙ্গে সৈয়দ জামান শাওন ‘অনেক দিন ঘরবন্দি থাকার পর শুটিংয়ে ফিরে ভালো লেগেছে। তবে একটা আতঙ্কও ছিল ভেতরে ভেতরে। এই আতঙ্ক সচেতন থাকার।’

অঘোষিত লকডাউন পেরিয়ে শুটিং করার অভিজ্ঞতা এভাবেই শেয়ার করলেন নাট্যনির্মাতা হারুন রুশো। সম্প্রতি তিনি নির্মাণ করলেন ‘মাল্টি প্লাগ’ নামের একটি নাটক। উদ্দেশ্য, আসন্ন ঈদ উৎসব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, পারসা ইভানা, রাইসা রিয়া, সায়মা আখতার, তানজিম হাসান অনিক, নিথর মাহবুব প্রমুখ।
পরিচালক জানান, ঈদে নাগরিক টিভিতে প্রচার হবে এটি। এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শাওন ও নিথর মাহবুব। দুই ভাইয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছোট ভাই একের পর এক প্রেম করে। আর বড় ভাইয়ের মাথায় চুল কম বলে প্রেমের বাজারে সুবিধা করতে পারে না। এ নিয়ে চলে নানান মজার মজার ঘটনা।
পরিচালক হারুন রুশো বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতির কারণে আগের মতো এখন আর শুটিংয়ে আনন্দে মেতে ওঠা যায় না। কারণ, সবসময় সচেতন থাকতে হয়। আমরা সব রকমের নিরাপত্তা মেনেই শুটিং করেছি। নাটকের গল্পটি আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
ঈদের জন্য চলমান করোনাকালে আরও চারটি নাটক পরিচালনা করার পরিকল্পনা আছে রুশোর।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন