চীন-ভারত সীমান্ত সংঘাতে শুটিং বন্ধ আমির খানের

বিনোদন ডেস্ক
০৮ জুলাই ২০২০, ০০:২৪ আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৬:৫৫

সাম্প্রতিক শুটিংয়ে আমির খান পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত উত্তেজনা কমছেই না। এর জেরে শুটিং বন্ধ করে দিলেন আমির খান।

আমির-করিনা অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’র লাদাখের শুটিং আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছবিটি প্রযোজনা করছেন আমির-কিরণ দম্পতি।
লাদাখে ছবির একটি বড় অংশের শুট হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা তাতে সেখানে শুটিং করা সমীচীন হবে না বলেই মনে করছে আমিরের টিম। বিকল্প হিসেবে ভাবা হচ্ছে কার্গিল সীমান্ত।
১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্ক অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। চলতি বছরে বেশ জোরেশোরেই চলছিল এর কাজ।
পরিকল্পনা ছিল এ বছরের বড়দিনেই ছবিটি বড় পর্দায় মুক্তি দেওয়ার। কিন্তু করোনা আতঙ্ক, লকডাউন এবং সাম্প্রতিক ভারত-চীন বিবাদের ফলে শুটিং শেষ হতে এখনও বেশ দেরি। তাই মুক্তি নিয়ে জানা যাচ্ছে না কোনও বিশেষ খবর।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি
প্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং