অতি চালাক দুই জামাইয়ের গল্প

বিনোদন রিপোর্ট
০১ আগস্ট ২০২০, ১০:০৩ আপডেট : ০১ আগস্ট ২০২০, ১১:২৯

দুই জামাতা- শতাব্দী ও এজাজ হাসান সাহেবের তিন মেয়ে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। তবে তার দুই জামাতাকেই অতি ধুরন্ধর বলে মনে করেন তিনি।
এদের একজন সাব্বির, আরেকজন হাসিব। দুজনেই সামনাসামনি শ্বশুরকে অতিরিক্ত শ্রদ্ধার ভাব দেখায়।
কিন্তু শ্বশুরের সন্দেহ দূর হয় না। দুই জামাতার স্বরূপ জানতে বুদ্ধি আঁটেন হাসান সাহেব। বাবা মারা গেছেন, এমন একটি মিথ্যা খবর ছোট মেয়েকে দিয়ে দুই মেয়ে জানান তিনি। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

বাংলাদেশ টেলিভিশনে জন্য নির্মিত বিশেষ নাটক এটি। এর নাম ‘উৎসব উৎসব’। রেজাউর রহমান ইজাজের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, ড. এজাজুল ইসলাম, জিয়াউল হাসান কিসলু, শিরিন আলম, হাফিজুর রহমান সুরুজ, পুতুলসহ আরও অনেকে। এটি দেখানো হবে ঈদের দিন (১ আগস্ট) রাত ৮টার বাংলা সংবাদের পর।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
গুলি-কাণ্ডের পরে ভুয়া এআই ভিডিও, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টাইগারের টিমের
গুলি-কাণ্ডের পরে ভুয়া এআই ভিডিও, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টাইগারের টিমের
চিকিৎসকের পরামর্শে বিশ্রাম, ক্ষমা চাইলেন অমিতাভ
চিকিৎসকের পরামর্শে বিশ্রাম, ক্ষমা চাইলেন অমিতাভ
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই