ঈদে ‘তারকার আদালতে’

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০২০, ১২:০১আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৫:২৩

মিম, ববি, বাঁধন ও তানভীর এই করোনাকালে সবাই ঘরবন্দি বা নিউ নরমাল জীবনে। তারকাদের নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে ভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন সাংবাদিক তানভীর তারেক।
এর নাম ‘তারকার আদালতে’। ঠিক প্রচলিত ধারার বাইরে ভিন্ন ঢঙের ৪০ মিনিটের আড্ডা এটি। এখানে অনুষ্ঠানের ব্যাপ্তির অর্ধেক সময় তানভীর তারেককে তারকারা সহজ প্রশ্ন করবেন। বাকি অর্ধেক বিব্রতকর প্রশ্নবাণে পড়তে হবে তাকে। প্রতিটি অনুষ্ঠান শুরু হবে তারকার বয়ানে।
অনুষ্ঠানের সময় ২, ৩ ও ৪ আগস্ট। ঈদের পরবর্তী এই তিন দিন ঠিক রাত ১১টা থেকে ৪০ মিনিটের এই লাইভ অনুষ্ঠানে তানভীর তারেককে জেরা করার জন্য থাকবেন দেশের জনপ্রিয় তিন শিল্পী। তারা হলেন বিদ্যা সিনহা মিম, ববি ও বাঁধন।

তারকাদের নিয়ে এই ঈদ আয়োজন প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘ঈদে মূলত গতানুগতিক ধারার বাইরে কিছু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ। আর তিন তারকার সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক দিনের। সেদিক থেকে আশা করছি, দর্শকদের জন্য দারুণ উপভোগ্য কিছু হবে। কারণ, তিন জনই দারুণ মেধাবী নারী। তাই আইডিয়াটা বের করে আমি নিজেও কিছুটা শঙ্কায় আছি, তাদের কাছে নাস্তানাবুদ হবার ভয়ে!’
ঈদের বিশেষ এই আয়োজন সরাসরি দেখা যাবে তানভীর তারেকের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা