শেষ হলো ‘অরুপার গল্প’

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ২০:০২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৬

শেষ হলো ‘অরুপার গল্প’ অরুপার বিয়ে ঠিকঠাক। ছেলে কানাডা প্রবাসী। যদিও এ বিয়েতে তার একদমই মত নেই।
তবুও বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। অরুপা তার হবু বরকে নিয়ে একদিন ঘুরতে বের হয়। ঢাকার একটু বাইরে, খুব সুন্দর একটি জায়গায়। হঠাৎ তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। আর সেখানে এসে উপস্থিত হয় একদল মাস্তান। অরুপাকে ফেলে পালিয়ে যায় তার হবু স্বামী!
মূলত এখান থেকেই শুরু নাটকের মূল গল্পটা।
অঞ্জন আইচের এমন গল্পে নাটকটি পরিচালনা করেছেন দিপু হাজরা। নাম ‘অরুপার গল্প’। শুটিং শেষ হয় সম্প্রতি।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, সমাপ্তি মাসউক, সূচনা আজাদ, মীর শহীদ, পিপুলী ইসলাম, ফকির মাহমুদ জাকির, সরকার আরিফুল ইসলাম, কাশেম প্রধান, আবুল হোসেন প্রমুখ।
নির্মাতা জানান, বিটুআই ভিশনের প্রযোজনায় নির্মিত নাটকটি অক্টোবর মাসের শুরুতে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প