‌‘চাঁদের হাট’-এ সালাহউদ্দিন লাভলু

বিনোদন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ০০:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০০:০৩

একটি দৃশ্যে উল্লেখযোগ্য শিল্পীরা নতুন ধারাবাহিক ‘চাঁদের হাট’ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলু।
নাটকটি নাগরিক টিভিতে আজ (২ ডিসেম্বর) থেকে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ১০টায় প্রচার হবে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল ও মিলন ভট্টাচার্য।
প্রচেষ্টা এ্যাড মিডিয়ার প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, রুনা খান, সাজু খাদেম, ডা. এজাজ, নাবিলা, নাজিরা মৌ, রিমি করিম, মুকুল সিরাজ, রাশেদ মামুন অপু, প্রিয়া আমানসহ অনেকে। ‍
নির্মাতাদ্বয় জানান, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে সালাউদ্দিন লাভলুর চরিত্রটি একজন ব্যবসায়ীর। কিন্তু পারিবারিক অশান্তির কারণে বিচিত্র হতাশার মধ্যে তার দিন কাটছে। এরপর থেকে একের পর এক মজার ঝামেলা তার জীবনকে আরও অতিষ্ঠ করে তোলে।
অন্যদিকে সাজু খাদেমের চরিত্রটি গ্রামের এক পেশাদার ডুবুরির। আর্থিকভাবে অতো সচ্ছল নয়। তারা ছোটকালের বন্ধু। আর বড়বেলার শত্রু। দুজনের আদর্শগত কারণেই এই শত্রুতা। দুই বন্ধুর দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তোলে গ্রামে আগত অদ্ভুত চরিত্র স্যাটেলাইট বাবা।
ক্রমশ জটিল হতে থাকে নাটকটির গল্প।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান